ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সারজিস আলমকে জরিমানা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর নির্বাচনী পথসভায় মাইক ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়ের বাইরে মাইক ব্যবহার করে পথসভা চালানোয় আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এ কারণে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারজিস আলমকে জরিমানা

আপডেট সময় : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬