আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব ডিভাইস এখনই বন্ধ করা হচ্ছে না।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেটওয়ার্কে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল থাকলেও জনজীবনে হঠাৎ করে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে ব্লক না করে সেগুলোকে ‘গ্রে’ হিসেবে ট্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ শনিবার (৩ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে লক্ষ লক্ষ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল রয়েছে।
এর মধ্যে রয়েছে ‘১১১১১১১১১১১১১’, ‘০০০০০০০০০০০০০’, ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ সহ একই ধরনের অস্বাভাবিক প্যাটার্নের আইএমইআই। তবে এসব আইএমইআই এখনই ব্লক করা হচ্ছে না। এসব ডিভাইসের কোনো রেডিয়েশন টেস্ট পরীক্ষাসহ প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই কখনোই হয়নি। তবে চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কেই এসব ফোন ব্যাপকভাবে সক্রিয় রয়েছে এবং সারাদেশে ছড়িয়ে পড়েছে।















