ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদি আরবে বিধিনিষেধ: ব্যাহত ১৪১ ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কবলে পড়ে বাংলাদেশ থেকে সৌদিগামী ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। ১১ অক্টোবর থেকে হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কড়াকড়ি আরোপ করায় ঢাকা-রিয়াদ রুটে এই অচলাবস্থা তৈরি হয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিঘ্নিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটে এই প্রভাব পড়েছে। যাত্রী দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবে বিধিনিষেধ: ব্যাহত ১৪১ ফ্লাইট

আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬