ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর থানায় জিডি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:২৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মো. শামছুদ্দিন এ জিডি করেন।

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে মিন্টু উল্লেখ করেছেন, গত ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে জামায়াতের নির্বাচনি সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন বলে বক্তব্য দেন। তিনি দম্ভ করে বলেন শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল, আপনাকে কী রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।”

জিডিতে দাবি করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছে মেজবাহসহ অন্যান্য জামায়াত নেতারা। এতে সম্মানহানি ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন মিন্টু। এসবের প্রতিকার চেয়ে থানায় এ সাধারণ ডায়েরি করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান জানান, বিএনপি প্রার্থী তার প্রতিনিধির মাধ্যমে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর থানায় জিডি

আপডেট সময় : ০৫:২৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬