ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চিরচেনা ব্যস্ততা নেই রাজধানীতে

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে বিরাজ করছে ভোটের আমেজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সব সরকারি-বেসরকারিসহ প্রায় সব প্রতিষ্ঠানে চার দিনের ছুটি পেয়ে ভোট দিতে রাজধানী থেকে গ্রামে ছুটে গেছেন লাখো মানুষ। এতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা। বুধবার সকালে রাজধানীতে সেই চিরচেনা ব্যস্ততা লক্ষ্য করা যায়নি।

এদিন সকাল পৌনে ১০টায় প্রগতি সরণি এলাকায় দেখা যায়, সড়ক অনেকটাই ফাঁকা। মোটরসাইকেল বন্ধ থাকায় সড়কে কোনো মোটরসাইকেল দেখা যায়নি। সড়কে বাসের সংখ্যা ছিল অনেক কম।

মোহাম্মাদপুর থেকে যমুনা ফিউচার পার্ক এসেছেন তাহরিমা আক্তার।

তিনি বলেন, ‘রাস্তায় বাসের সংখ্যা অনেক কম। সিএনজি নিয়ে এসেছি। ভাড়া অন্যদিনের মতোই রয়েছে।’
সকাল ৮টার দিকে টঙ্গী থেকে প্রগতি সরণি আসা মুন্না নামের এক ব্যক্তি বলেন, ‘রাস্তায় বাস আছে, তবে তুলনায় অনেক কম।

যাত্রী আরো কম। টঙ্গী থেকে ক্ষিলখেত পর্যন্ত যেই বাসে এসেছি তাতে মাত্র তিনজন যাত্রী ছিলেন।’
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টানা চার দিনের ছুটি শুরু হয়েছে আজ বুধবার। গতকাল শেষ কর্মদিবসে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিরচেনা ব্যস্ততা নেই রাজধানীতে

আপডেট সময় : ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬