ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানকে অভিনন্দন জানালেন জিএম কাদের

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

জিএম কাদের বলেন, তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন জাপা চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে অভিনন্দন জানালেন জিএম কাদের

আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬