ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বিসিবি? যা বললেন বুলবুল

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ দলকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ব্যাপারে আগেই স্পষ্ট বিবৃতি দিয়েছে বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো মেইলে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি ।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বেশ সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুস্তাফিজকে। তবে বিসিসিআইয়ের নির্দেশনায় ফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। একজন প্লেয়ারকেই আইপিএলে নিরাপত্তা দিতে না পারলে এক মাস পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে বাংলাদেশ দল এবং দল সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা দেবে ভারত?

এমন প্রশ্নের জেরেই ২ দফায় সভা করেছেন বিসিবির কর্তারা। সভা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শসহ সবাই মিলে সিদ্ধান্তে আসেন বোর্ড কর্তারা। এমন নিরাপত্তাহীন পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলকে পাঠাতে চায় না বিসিবি।

রাজধানীর গুলশানে এবার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুস্তাফিজের ঘটনার পর বুলবুলের প্রথম সংবাদমাধ্যমের সামনে আসা। বিশ্বকাপের ভেন্যু, ফিজ সংক্রান্ত ব্যাপারে কথা বলেছেন বিসিবি প্রধান।

গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে বুলবুল বলেছেন, ‘আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আপনারা জানেন। এখন আমরা নিরাপদ বোধ করছি না, দল ভারতে গিয়ে খেলুক। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে)। সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের উপর নির্ভর করছে কী হবে সামনে।

’মুস্তাফিজের আইপিএল খেলতে না পারা প্রসঙ্গে বুলবুল বলেছেন, ‘এটা ভারতের ঘরোয়া ক্রিকেট। এটা কে দেখাবে না দেখাবে সরকারের সিদ্ধান্ত। যেহেতু তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা সমর্থন করি।

’যদি আইসিসির পক্ষ থেকে নেতিবাচক ফল আসে তখন কী করবে বিসিবি? জবাবে বুলবুল বলেছেন, ‘আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে।’

এর মাঝে বিসিসিআইয়ের সাথে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সাথে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি।

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ, বিশ্বকাপে যাওয়া নিরাপত্তা আরেক ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।’

মুস্তাফিজকে আইপিএল থেকে রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিসিবি প্রধান জানান, ‘মুস্তাফিজ আমাদের একজন অন্যতম খেলোয়াড়। আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ফারুক (আহমেদ) ভাই, খালেদ মাসুদ পাইলটসহ অনেক ক্রিকেটার আছে। ক্রিকেটাররা অনেক মান সম্মান নিয়ে ক্রিকেট খেলেন। আমরা যারা আছি আমিসহ, কেউ এটা ভালোভাবে নেই না। যখন কোনো ক্রিকেটারকে অসম্মান করা হয়, আমরা সবাই অনেক মর্মাহত। আইপিএল বিশ্বকাপের পরে। ফিটনেসের কোনো কারণ নেই। বিপিএল খেলছে ফুল ফর্মে। এখানে এর চেয়ে বেশি বলার কিছু নেই।’

এছাড়া পাশে থাকা বিসিবি সহ-সভাপতি এবং সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ছোট্ট একটা জিনিস যোগ করি। বিসিসিআই কিন্তু চিঠি দিয়েছে কেকেআরকে। এখানে আমরা কিন্তু কোনো পার্ট না। কেকেআরকে বলেছে ওকে দলে না রাখতে। আমরা সবাই খুবই দুঃখিত, একটা রাজনৈতিক কারণে এত ভালো সামর্থ্যবান একজন প্লেয়ার, একটা ছেলেকে, যে তার অনেক কিছু দেখাতে পারত আইপিএলে, এজন্য আমরা দুঃখিত সবাই। এটা আমরা কেউই মেনে নিতে পারিনি।

’নিলাম থেকে অনেক কাড়াকাড়ির পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসিসিকে পাঠানো মেইলের জবাব পেয়েছে বিসিবি? যা বললেন বুলবুল

আপডেট সময় : ০২:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬