ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রুশ নারীদের সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন চলছিল। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিল গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি স্বীকার করেন, দুই রুশ নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন।

ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না বলেও দাবি করেছেন বিল গেটস।

মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

সংবাদসংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টিনের মতো একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে তিনি একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। সভায় গেটস বলেন, আমার ভুলের কারণে অন্য যারা এই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।

সম্পর্কের কথা স্বীকার করলেও তিনি কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না দাবি করে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি অবৈধ কিছু করিনি। আমি অবৈধ কিছু দেখিওনি। বিচার বিভাগের প্রকাশিত নথিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতার এমন কিছু ছবিও ছিল, যেখানে তাকে কিছু নারীর সঙ্গে পোজ দিতে দেখা গেছে। অবশ্য ছবিতে সেই নারীদের মুখ ঝাপসা করে রাখা হয়েছিল। গেটস এর আগে বলেছিলেন, এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক কেবল দাতব্য কাজসংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার সঙ্গে দেখা করাটা ভুল ছিল।

বিল গেটস জানান, ওই সব ছবি বৈঠকের পর এপস্টিনের অনুরোধে তার সহকারীদের সঙ্গে তোলা হয়েছিল। আমি পরিষ্কার করে বলছি, আমি কখনও ভুক্তভোগী বা তার (এপস্টিন) চারপাশের নারীদের সঙ্গে কোনও সময় কাটাইনি।

গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গেটস কর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত এক সভায় অংশ নিয়েছিলেন এবং এপস্টিন ফাইল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রুশ নারীদের সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস

আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬