ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুবাই বিমানবন্দরের পাশে ড্রোনের আঘাত, বাংলাদেশিসহ আহত ৪

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ অন্তত চারজন আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক আছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

আমিরাত কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে দুটি সামরিক ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশে আঘাত হানে। এতে বাংলাদেশের একজন, ভারতের একজন এবং ঘানার দুই নাগরিক আহত হন।

তাদের দ্রুত বিমানবন্দরের আওতাধীন জরুরি চিকিৎসাসেবার আওতায় নেওয়া হয়।
বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা দুবাই এয়ারপোর্টস জানায়, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল। তবে ৭ মার্চ থেকে আংশিকভাবে এটি সচল করা হয়।

ড্রোন হামলার কারণে নিয়মিত ফ্লাইট সূচিতে তেমন পরিবর্তন আসেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

ভ্রমণকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে মঙ্গলবার পর্যন্ত মোট ১ হাজার ৪৭৫টি ইরানি সামরিক ড্রোন শনাক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এগুলোর মধ্যে ১ হাজার ৩৮৫টি ভূপাতিত করা হয় এবং ৯০টি আঘাত হেনেছে বিভিন্ন স্থাপনায়।

সূত্র : গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুবাই বিমানবন্দরের পাশে ড্রোনের আঘাত, বাংলাদেশিসহ আহত ৪

আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬