রাজধানীতে বেসরকারি হাসপাতালে অভিযান
- আপডেট সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
রাজধানীতে বেসরকারি হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল দশটায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে এই তদারকি কার্যক্রম শুরু হয়।
অভিযানে নানা অনিয়ম ধরা পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
সকালে টিজি হাসপাতালে গিয়ে দেখা মেলেনি কোনো দায়িত্বরত চিকিৎসকের। এমনকি রোগীদের ব্যবস্থাপত্রেও পাওয়া যায়নি কোনো চিকিৎসকের স্বাক্ষর। অথচ হাসপাতালটির এনআইসিইউতে ৪টি শিশু ভর্তি রয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক।
অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে এসব রোগী ভাগিয়ে আনা হয়েছে। এছাড়া, অতিরিক্ত বিল আদায় ও নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী রোগীরা।
যমুনা টেলিভিশনে অষ্টম শ্রেণি পাস ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর সোমবার (২৩ মার্চ) রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে’ অভিযান চালানোর পর সিলগালা করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এ সময় তিনি বলেন, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চলবে।















