ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ৪

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে বিভিন্ন যানবাহন থেকে জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলার সময় ৪ জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ সময় ভুক্তভোগী চালকরা জানান, জোর করে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল। তবে অভিযুক্তদের দাবি, শ্রমিকদের কল্যাণে ব্যয় করার জন্যই এই অর্থ সংগ্রহ করা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক ৪

আপডেট সময় : ০৮:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬