ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শুভ নববর্ষ ১৪৩৩ সি এম ডি ডি মাঠ, ঢাকা ক্যান্টনমেন্ট

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ গণভোটে অংশ নিয়েছিল, কিন্তু সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়ে জনগণের বিপক্ষে দাঁড়ানোর মানসিকতা দেখতে পাচ্ছি। যা গণভোট নিয়ে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ জন্য আন্দোলনের রূপরেখাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপাস্থ আইসিআর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার আজ চরম চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ১১ দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যেই কাজ করছে।

আমরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।’

জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক কার্যক্রম এবং ঐক্যজোটের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শুভ নববর্ষ ১৪৩৩ সি এম ডি ডি মাঠ, ঢাকা ক্যান্টনমেন্ট

আপডেট সময় : ০৮:৩৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬