সংবাদ শিরোনাম ::
প্রথম সাক্ষাতে সাদিক কায়েম থেকে উপহার পেলেন হান্নান মাসউদ
Live News Bangla71
- আপডেট সময় : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও এমপি পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান হান্নান মাসউদ।
ফেসবুক আইডিতে সাক্ষাতের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ডাকসু ভিপি সাদিক কায়েম ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতের শুরুতেই মুচকি হেসে স্বভাবসুলভ ভঙ্গিতে, ‘হান্নান! হাতিয়ার সবার কাছে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ।’
তিনি আরো লিখেছেন, ‘প্রথম সাক্ষাতে প্রথম উপহার নিয়ে আসলাম। যা-ই হউক নতুনের জন্য, পরিবর্তনের জন্যে একসঙ্গে লড়াই চলবে, ইনশাআল্লাহ।’















