ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরমুজ প্রণালিতে ফি আদায় নিয়ে ইরানের নতুন বার্তা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘প্রচলিত ফি’ আরোপ করা হবে না বলে জানিয়েছে ইরান। তবে নিরাপত্তা সংক্রান্ত খরচের জন্য নতুন ধরনের ফি নির্ধারণ করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না। তবে পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে।

এ আইনে ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত ফি নির্ধারণ করার বিষয়ে আলোচনা চলছে।
তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে হলে ইরান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক হবে। কোনো অবস্থাতেই শত্রুপক্ষের সামরিক জাহাজ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মালিকানায় থাকা জাহাজ এই প্রণালি দিয়ে যেতে পারবে না। তবে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজগুলো পূর্বসমন্বয়ের ভিত্তিতে চলাচল করতে পারবে।

ইব্রাহিম রেজায়ি বলেন, প্রণালি পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ইরান মেনে নেবে না।

এর আগে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, ইরানের মাহমুদ নাবাভিয়ান নামের এক কর্মকর্তা বলেছেন, কিছু বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এ জন্য তাদের ফি পরিশোধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালিতে ফি আদায় নিয়ে ইরানের নতুন বার্তা

আপডেট সময় : ০৫:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬