সংবাদ শিরোনাম ::
রয়টার্সের প্রতিবেদন ইরান যুদ্ধের ৫০ দিনে তেল উৎপাদনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার
Live News Bangla71
- আপডেট সময় : ০১:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
প্রায় ৫০ দিন ধরে চলা ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে উৎপাদিত হয়নি ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অপরিশোধিত তেল। এ সংকটের প্রভাব আগামী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত টিকে থাকতে পারে বলে দাবি বিশ্লেষক ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।
বৈশ্বিক পণ্য ও বাণিজ্যের লাইভ ডাটা প্রদানকারী সংস্থা কেপলার ডাটা জানিয়েছে, এ বছর ফেব্রুয়ারির শেষ দিকে সংকট শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে ৫০ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট সরবরাহ কমেছে। যেটিকে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই পরিমাণ তেল দিয়ে বিশ্বব্যাপী পাঁচ দিনের অর্থনৈতিক কার্যক্রম চালানো সম্ভব ছিল। এছাড়া এটি যুক্তরাষ্ট্রের প্রায় এক মাসের তেলের চাহিদা কিংবা ইউরোপের এক মাসের বেশি সময়ের জ্বালানি চাহিদার সমান।
















