ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানে ১০ জনকে হত্যার দায়ে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন জানান।

পরে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের শুনানি গ্রহণ করে আসামিপক্ষের শুনানির জন্য আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই, ২১ জুলাই এবং পাঁচ আগস্ট নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসব হামলায় আলাদা ঘটনায় মোট ১০ জন নিহত হন।
এই মামলার প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। আসামির তালিকায় তার পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন— শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন (অয়ন ওসমান) এবং তার ভাতিজা আজমেরী ওসমান। মামলায় মোট ১২ জনকে আসামি করে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।

সুত্র:একাত্তর টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ

আপডেট সময় : ০৭:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬