ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামায়াতের সংসদ সদস্যের গাড়িতে হামলা-ভাংচুর

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে। ওই আসনের সংসদ সদস্য হলেন মাছুম মোস্তফা।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলা সদরের গিরিপথ ফিলিং স্টেশনে এই হামলা ও ভাংচুরের ঘটনা হয়। এসময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, সন্ধ্যায় গিরিপথ ফিলিং স্টেশনে সংসদ সদস্যের প্রাইভেটকার তেল আনতে যায়। এসময় কে বা কারা এই গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলায় গাড়িটির কাচ ভেঙে যায়।

ঘটনার পর পর হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে ঘটনার পর সংসদ সদস্য নিজ ফেসবুক একাউন্টে হামলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।স্ট্যাটাসে তিনি বিএনপি দলীয় নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন।

সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাংচুরের বিষয়ে বিএনপির বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াতের সংসদ সদস্যের গাড়িতে হামলা-ভাংচুর

আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬