ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলা, আহত ৪

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুচ্ছ ঘটনার জেরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিনহাজুর রহমান-এর অভিযোগ, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল-আমিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক অতর্কিতভাবে জামায়াতের উপজেলা আমির জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।

অন্যদিকে পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের দাবি, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

এদিকে আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি হামলা, আহত ৪

আপডেট সময় : ১১:৫৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬