ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে নগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন।

বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্টেশনের পাশে রেললাইনে দাঁড়িয়ে দুজন টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন চলে এলেও তারা রেললাইনে অবস্থান করছিলেন। দূর থেকে আশপাশের লোকজন তাদের ডাকাডাকি করলেও সাড়া দেননি। একপর্যায়ে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম বলেন, ‘নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর।’

তিনি আরও জানান, রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২

আপডেট সময় : ০৮:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬