সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় জামায়াতের আমীর নির্বাচন নিয়ে সংঘর্ষ, ভাঙচুর গাড়ি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন নিয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যকার বিরোধ বুধবার রাতে প্রকাশ্যে এসেছে। নগরীর মোগলটুলী এলাকার ফারুকী হাউজে দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
রাত ৭টা ৪০ মিনিটের দিকে এই দ্বন্দ্বের জেরে কার্যালয়ের সামনে থাকা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন কমিটিতে মাহবুবুর রহমান আমীর হতে পারেন—এমন গুঞ্জন ঘিরে কয়েকদিন ধরেই নেতাদের মধ্যে মতপার্থক্য চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত বাগবিতণ্ডা ও ভাঙচুরের ঘটনায় রূপ নিয়েছে।

























