ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল কাতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কলম্বিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কাতার স্পষ্টভাবে জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক মর্যাদা পরিবর্তনের যেকোনো অপপ্রয়াস তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জেরুজালেমে নতুন কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

জেরুজালেমের মর্যাদা নিয়ে দীর্ঘদিনের আন্তর্জাতিক বিরোধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। এই অবস্থানের প্রেক্ষিতেই কাতার তার কূটনৈতিক অবস্থান তুলে ধরল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল কাতার

আপডেট সময় : ০৬:৩০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬