ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুদানের আবেয়ি সীমান্তে ড্রোন হামলায় দেড় শতাধিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যকার বিতর্কিত সীমান্ত অঞ্চল আবেয়িতে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার আমিয়েত বাজারের ওপর চালানো এই হামলায় অন্তত ১৫৩ জন প্রাণ হারিয়েছেন। হামলার সময় একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর এই হামলার জন্য সরাসরি সুদানের সামরিক বাহিনীকে দায়ী করেছেন। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হামলার প্রতিবাদে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করেছে।

অন্যদিকে, সুদানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্যমতে, আমিয়েত বাজার থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। ওই কর্মকর্তা দাবি করেন, জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেই সামরিক বাহিনী হামলাটি চালায় এবং নিহতরা আরএসএফ সদস্য। এদিকে, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, স্থানীয় হাসপাতালে দগ্ধ ও আশঙ্কাজনক অবস্থায় অনেককে ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলমান এবং ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রভাবে এই অঞ্চলে সংঘাতের মাত্রা তীব্র হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাত আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদানের আবেয়ি সীমান্তে ড্রোন হামলায় দেড় শতাধিক নিহত

আপডেট সময় : ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬