ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনায় বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন বিভাগের প্রস্তুতি তদারকি করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় তিনি বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই সমাবেশে বক্তব্য দেবেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য দলের দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাগিদ দেন মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

দলীয় প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় এক হাজার যানবাহনের বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবে লংমার্চ। বহরটি মাওয়া সড়ক ও পদ্মা সেতু অতিক্রম করে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা ব্রিজের মাধ্যমে খুলনায় পৌঁছাবে। এরপর যশোর ও ঝিনাইদহ ঘুরে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে মিলবে। এই কর্মসূচিতে চিকিৎসক, গণমাধ্যমকর্মী, শিল্পী ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

লংমার্চ চলাকালে সড়কের একাধিক পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, সকাল ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে, বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হবে। এরপর বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে চূড়ান্ত সমাপনী সমাবেশের মাধ্যমে লংমার্চ সম্পন্ন হবে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ বিভিন্ন উপ-কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ

আপডেট সময় : ১১:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬