ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদি আরবে হুতি হামলায় আহত দুই বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার হুতি বিদ্রোহীদের হামলায় আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অবিলম্বে এ ধরনের উসকানিমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়ে কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে অপর এক হামলায় নিহত ১৪ জনের মধ্যেও দুজন বাংলাদেশি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদি আরবে হুতি হামলায় আহত দুই বাংলাদেশি

আপডেট সময় : ০৭:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬