ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন, ছাড়াল ১১৬ ডলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ৩ ডলারেরও বেশি বেড়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে তেলের দাম ১১৬ ডলার ছাড়িয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ ডলার ৭২ সেন্টে পৌঁছেছে। এটি ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৩ ডলার ২৭ সেন্টে দাঁড়িয়েছে। পুরো সপ্তাহ জুড়ে ব্রেন্ট ক্রুডের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজারে এই অস্থিরতার কারণ হিসেবে এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট জানিয়েছেন, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার পর সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া গত ৯ অক্টোবর আমিরাতের আল জাজিরা এলাকার পশ্চিমে একটি অজ্ঞাত বস্তু আঘাত করলে ‘জেম নম্বর ২’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এই ধারাবাহিক ঘটনার প্রভাবে বাজারে সরবরাহ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে সরবরাহ সংকট সামাল দিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ লুইজিয়ানার একটি শোধনাগারের জন্য তাদের কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন, ছাড়াল ১১৬ ডলার

আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬