ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইলিয়াস আলী গুমের মামলায় ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে আনার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানা অনুযায়ী তাকে আটক করে গত ২৩ আগস্ট কারাগারে পাঠানো হয়েছিল। ইলিয়াস আলী নিখোঁজের সময় সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত ছিলেন।

একইদিন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে হাজির করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও ট্রাইব্যুনালে তোলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলী গুমের মামলায় ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফুর

আপডেট সময় : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬