ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ গঠনের সময় আদালতে ১১ জন আসামি উপস্থিত ছিলেন। এর মধ্যে কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জন এবং জামিনে থাকা অপর দুই আসামি উপস্থিত হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচারের আর্জি জানান। অপর দিকে, শেখ হাসিনাসহ ২২ জন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী শুনানি করতে পারেননি। এ অবস্থায় আদালত জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

শুনানিতে কারাগারে ও জামিনে থাকা ১১ আসামির পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি এবং গাজী ফয়সাল ইসলামসহ কয়েকজন অংশ নেন। তারা দাবি করেন, এই মামলায় তাদের মক্কেলদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। বিপরীতে, রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে তদন্ত শেষে মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর আদালতে মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬