পেট্রোবাংলা: ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন খবর গুজব
- আপডেট সময় : ০৫:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
পেট্রোবাংলার ভাষ্যমতে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির ফলে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। তবে এর মানে এই নয় যে সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। কেবল কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে আগামী ৪ দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।
সংস্থাটি আরও জানায়, কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ডের আদলে নকল ছবি তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার দাবিটি একটি পরিকল্পিত অপপ্রচার। তাই গুজবে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ। এসব তথ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে কর্তৃপক্ষের নজরে এসেছে।
























