ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

সুদানের সামরিক এক সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবারের (১২ জানুয়ারি) এই হামলাটি এমন এক সময়ে ঘটে, যখন এর আগের দিন সরকার ঘোষণা দেয় তারা তিন বছর পর রাজধানী খার্তুমে ফিরে যাচ্ছে। ২০২৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর সরকার খার্তুম ছেড়ে বন্দরনগরী পোর্ট সুদানে তাদের কার্যক্রম স্থানান্তর করেছিল।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক আরএসএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র খার্তুম অঙ্গরাজ্য।

সামরিক সূত্রটি জানিয়েছে, ড্রোন হামলার লক্ষ্য ছিল শুধু সরকারি বাহিনীর নেতারাই নন, বরং তাদের নিরাপত্তা দল এবং সঙ্গে থাকা বেসামরিক ব্যক্তিরাও।

হামলায় কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত নয়। আল জাজিরা জানিয়েছে, ১৩ জন আহত হয়েছেন। তবে বিভিন্ন সূত্রে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।

সরকারি বিবৃতি অনুসারে, হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা হামলার সময় সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিনজা শহরটি সুদানের সেন্নার রাজ্যের রাজধানী এবং এটি খার্তুমের দিকে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। এটি খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শহরটিতে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রয়েছে, যা এই হামলার প্রধান লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আরএসএফের উপদেষ্টা আল-বাশা তিবিক ফেসবুকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল সুদানি সামরিক নেতৃত্বকে একটি ‘বার্তা’ দেওয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭

আপডেট সময় : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬