সংবাদ শিরোনাম ::
কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
Live News Bangla71
- আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির (৫৫) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তার মৃত্যু হয়।
মৃত হুমায়ূন কবির নগরের গলাচিপা এলাকার প্রয়াত চান শরীফের ছেলে। তিনি মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ৯টার দিকে হুমায়ূন কবির কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।












