সংবাদ শিরোনাম ::
জামায়াতের জোট থেকে বের হয়নি চরমোনাই পীরের দল
Live News Bangla71
- আপডেট সময় : ০২:৫৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বের হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, জোটের সঙ্গে এখনও আসন সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।গাজী আতাউর রহমান বলেন, জোটের দলগুলোর সঙ্গে এক বক্স নীতির আলোচনা চলমান আছে। আশা করছি দুই’এক দিনের মধ্যে রুপরেখা দেয়া হবে। মূলত শ্রদ্ধশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে। ঐক্যের যে পাটাতন তৈরি হয়েছে, সেটা বহাল থাকবে বলে আশা করছি।
এদিকে, ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করেছে জামায়াতে ইসলামী। সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।















