সংবাদ শিরোনাম ::
২ দিন আগে তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন, আজ দল থেকে বহিষ্কার হলেন সেই বিএনপি নেতা
Live News Bangla71
- আপডেট সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় রাজধানীর দারুস-সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাজু বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত এসএ খালেকের ছেলে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাজুকে সংগঠন থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।


























