নির্বাচনে আওয়ামী লীগ প্রশ্নে এবার যা বললেন রিজওয়ানা হাসান
- আপডেট সময় : ১০:৪৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগের বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাবৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
নির্বাচন নিয়ে জনমনে এখনও সংশয় আছে— এ বিষয়টি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ গ্রহণযোগ্য হবে কি না–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে, তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।















