সংবাদ শিরোনাম ::
নোয়াখালী আসছেন তারেক রহমান
Live News Bangla71
- আপডেট সময় : ০৫:৫০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে এক দিন তিনি নোয়াখালীতে আসবেন। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি তার সফরের সম্ভাবনা বেশি।















