ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটি বলছে, এই ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হবে। এছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এবি পার্টির সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন তিনি।

দলের নীতি নির্ধারকদের মতে, চেয়ারম্যানের এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক ‘কল্যাণরাষ্ট্র’ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে।

এবি পার্টি মনে করে, এই ভাষণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬