ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আচরণবিধি লঙ্ঘনে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১১ জানুয়ারি) কমিটির প্রধান এবং রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার এই নোটিশ দেন। সোমবার (১২ জানুয়ারি) নোটিশটি জারির জন্য গোদাগাড়ী থানায় পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তানোরের মুণ্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং ধানের শীষের ফ্ল্যাগ বিতরণ করেছেন শরীফ উদ্দীন। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায় এই কর্মকাণ্ড কেন ‘নির্বাচন পূর্ব অনিয়ম’ হিসেবে গণ্য করে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠানো হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহীর যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আচরণবিধি লঙ্ঘনে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬