সংবাদ শিরোনাম ::
আজ ইরানে মার্কিন হামলা হচ্ছে না: ট্রাম্প
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ইরানে আজ (২৫ অক্টোবর) কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার মিশিগানের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আজই হামলা আবার শুরু হতে পারে কি না—এমন প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘আমি কি আপনাদের তা বলব?’ তবে পরক্ষণেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, আজ কোনো হামলা পরিচালিত হচ্ছে না।
এর আগে গত শনিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে রোববারের মধ্যেই মার্কিন বাহিনী ইরানে হামলা চালাতে পারে। তবে নতুন এই মন্তব্যের ফলে অন্তত রোববারের জন্য সামরিক অভিযানের আশঙ্কা দূর হলেও, হামলা স্থগিতের এ সিদ্ধান্ত কত দিন বহাল থাকবে বা পরবর্তী দিনগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
























