ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের ধন্যবাদ ও কৃতজ্ঞতা

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলীর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। তিনি মনে করেন, আলেম-ওলামাদের স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারেক রহমান আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাবে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তায় তিনি পুনরায় দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬