ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউটার্ন নিতে গিয়ে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী জেলা শহরের মাইজদী বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মাইজদী ফোরলেন প্রধান সড়কের কেরানিবাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) এবং একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

হৃদয় মাইজদী মফিজ প্লাজায় বেস্ট ইলেকট্রনিক কর্মরত ছিলেন এবং অবি চন্দ্রগঞ্জ কোম্পানিতে চাকরি কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে চোরাস্তা থেকে বিনোদপুর এলাকায় আসার পথে মাইজদী কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

ধাক্কার তীব্রতায় অভি দেব নাথ ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শেষ মৃত্যু বরণ করে।

নোয়াখালী সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাত ১টার দিকে ইউটার্ন নেওয়ার সময় বিপরীতমুখী পিকআপের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউটার্ন নিতে গিয়ে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৭:১৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬