ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর নুর আলম মাসুদ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর আলম মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং সততা অয়েল মিলসের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করে। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান মাসুদ।

স্থানীয় বাসিন্দারা জানান, নুর আলম মাসুদ এলাকায় একজন সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু

আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬