ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউনিয়ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি প্রার্থীর বিরোধিতা করেন কিংবা বিশ্বাসঘাতকতা করেন, তবে তাঁকে ছাড় দেওয়া হবে না। এমনকি প্রধানমন্ত্রীও এ ধরনের কর্মকাণ্ড ক্ষমা করবেন না বলে তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতিও প্রধানমন্ত্রী নির্ধারণ করে দেবেন বলে তিনি উল্লেখ করেন।

দলকে সবচেয়ে বড় আমানত হিসেবে আখ্যায়িত করে আসাদুজ্জামান বলেন, দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে বিকল্প অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। দলীয় শৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের সক্ষমতা রাখেন এমন যোগ্য প্রার্থী বাছাইয়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এই মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউনিয়ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬