ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন সামরিক বাহিনী: ট্রাম্প

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:২১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে মার্কিন সামরিক জাহাজ ও বিমানের অবস্থান অব্যাহত থাকবে। চুক্তির শর্ত পূরণে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও গুলি চালানো শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার ট্রাম্প বলেন, অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক সদস্যরা ইরান এবং এর আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত করা যুদ্ধের চুক্তিটি সম্পূর্ণ মানা হচ্ছে।

তিনি আরও বলেন, যদি কোন কারণে মানতে ব্যর্থ হলে গুলি শুরু হবে এবং আগের যেকোনো সময়ের চেয়ে বড়, শক্তিশালী ও ভয়াবহ হামলা হবে।

এর আগে, বুধবারই ইরান জানায়, লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক হবে। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের অমিল দেখা গেছে। ট্রাম্প দাবি করেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে।

সূত্র: যমুনা টিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের আশপাশে অবস্থান করবে মার্কিন সামরিক বাহিনী: ট্রাম্প

আপডেট সময় : ০৫:২১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬