ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানের সরকার উৎখাতে ট্রাম্পের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বর্তমান সরকার বা শাসনব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন পরিকল্পনা ও প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি জানান, ইরানি সরকারের উচ্ছেদ নিশ্চিত করতে তারা উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ।

এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই গত ১৯ অক্টোবর সোমবার হঠাৎ ইসরায়েল সফরে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমির উভদা বিমান ঘাঁটিতে দুই নেতার মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

মুখপাত্র ডোরন স্পিলম্যান আরও উল্লেখ করেন, বৈঠকে নেতানিয়াহু ও হেগসেথ মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক হুমকিগুলো পর্যালোচনা করেছেন। একই সঙ্গে যেকোনো হামলা ও প্রতিরক্ষামূলক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অংশীদারিত্ব কীভাবে বজায় রাখা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সরকার উৎখাতে ট্রাম্পের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু

আপডেট সময় : ১১:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬