ইরানে নেতানিয়াহুর হামলা পরিকল্পনায় সায় দেননি ট্রাম্প
- আপডেট সময় : ১১:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে বিমান হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পূর্বে কোনো যুদ্ধ শুরু করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ অক্টোবর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্ট তিনটি সূত্রের তথ্যানুযায়ী, ১০ অক্টোবরের সপ্তাহান্তে ইরানের পারমাণবিক কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয় এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে একযোগে হামলা চালাতে প্রস্তুত ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, গত বছরের ফেব্রুয়ারিতে পরিচালিত মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের চেয়েও এবার মারাত্মক আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় সরাসরি যুক্ত হতো কি না, তা স্পষ্ট নয়। আগামী সপ্তাহগুলোতে এই হামলা চালানোর আশঙ্কাও সম্পূর্ণ উ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার চেয়েও এবার আরও ভয়াবহ আক্রমণের ছক কষা হয়েছিল।
অন্য একটি সূত্র জানিয়েছে, আইডিএফের এমন সামরিক প্রস্তুতির পেছনে আলোচনার কৌশলগত দিকও থাকতে পারে। তবে চূড়ান্ত লড়াই শুরুর সার্বিক সিদ্ধান্ত নির্ভর করছে কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরই। এই খবর প্রকাশের দুদিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।
এদিকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন কর্মকর্তাদের সর্তক করে জানান, সামরিক হামলা চালানো হলে ইরান জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে পারে। এর ফলে ২৭ অক্টোবরের নির্ধারিত ইসরায়েলি নির্বাচন স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ৯ অক্টোবর ট্রাম্প বিষয়টি পরিষ্কার করে জানান যে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে কোনো সামরিক হামলায় যাবে না।
























