ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানিয়েছেন, সোমবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন এবং গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হবেন।

ফেসবুকে নিজের পোস্টে ইশরাক হোসেন কিছু ব্যক্তির নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে আশা করি তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে যোগ দেবেন।

তিনি তার পরবর্তী কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে জানান, এখন থেকে তিনি কোনো সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে কাজ করবেন। বিশেষ করে মাদক নির্মূলের আন্দোলনে তিনি আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করতে চান। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনাও রয়েছে তার। তিনি স্পষ্টভাবে বলেছেন, মন্ত্রী হওয়ার চেয়ে মাদক নির্মূলের বিষয়টি তার কাছে এখন বেশি গুরুত্ব পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

আপডেট সময় : ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬