ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঈদের পরে সরকার পতন করতে আন্দোলনের ডাক জামায়াতকর্মীর

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মিছিলে ঈদের পরে সরকার পতন করতে আন্দোলনের ডাক দিতে দেখা যায় জামায়াতকর্মীদের।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপরই বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে পল্টন বিজয় নগর পর্যন্ত যায়। এসময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিলে এক জামায়াতকর্মী বলেন, তারেক রহমানের এই অবৈধ ক্ষমতা জনগণ আর মেনে নেবে না। জনগণ রাস্তায় নেমেছে।

আন্দোলন করে নতুন নির্বাচন করে তারা নতুন সরকার গঠন করে ঘরে ফিরবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, রিজওয়ানা ও খলিলুর রহমান স্পষ্ট করে দিয়েছেন। যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছেন, তাই বিএনপি সরকার অবৈধ। তাদের কথামতো অবৈধ।

আর এই অবৈধ সরকার জনগণ আর চায় না।
তিনি আরো বলেন, এই রমজান থেকে এ আন্দোলন অব্যাহত রাখব। ঈদের পর এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদের পতন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জুলাই সনদ নিয়ে যারা প্রতারণা করেছেন, সেই প্রতারকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে নিয়ে আরেক জামায়াতকর্মী বলেন, তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। কিন্তু কী করে তিনি এখন আবার পররাষ্ট্রমন্ত্রী হন? এ থেকে আমরা বুঝতে পারি, উপদেষ্টা পরিষদে তিনি গুপ্তভাবে ছিলেন এবং সম্পূর্ণ একটি দলের হয়ে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদের পরে সরকার পতন করতে আন্দোলনের ডাক জামায়াতকর্মীর

আপডেট সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬