ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে: তারেক রহমান

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনের আগেই বিকাশে টাকা পাঠিয়ে ভোট কিনতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে? বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, অনেকে ধরাও পড়েছে। নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। এ দেশে একমাত্র শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেখিয়েছেন কীভাবে দুর্নীতি দমন করতে হয়।

তিনি বলেন, সেজন্যই বললাম, যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায়, ভোট কিনতে চায়, নির্বাচনের আগেই যারা অসৎ কাজ করে, তারা কীভাবে সৎ মানুষের শাসন কায়েম করবে? যদি সৎ মানুষের শাসন কায়েম করতে হয় তাহলে একমাত্র আল্লাহর রহমতে বিএনপির পক্ষেই করা সম্ভব। এই দেশে একমাত্র ধানের শীষ বা বিএনপিই মানুষের কথা চিন্তা করে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এরই ভেতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছে। কিন্তু একটা রাজনৈতিক দল সবগুলো পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। আগে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এখন তারা ভোট দখলের চেষ্টা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। শুধু সজাগ না সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, একই সাথে একটা রাজনৈতিক দল অনেক সময় বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবার আমাদের দেখেন। ৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল। সেদিন ওই রাজনৈতিক দল কাদের পক্ষ নিয়েছিল? যারা এই দেশকে স্বাধীন হতে দিতে চায়নি। এ কারণে এদেশের বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু নারী ইজ্জত হারিয়েছেন। নতুন করে তাদের দেখার কিছু নাই। একমাত্র রাস্তা হলো জনগণের শাসন কায়েম করা, যারা এই দেশের মানুষের কাছে জবাব দিতে বাধ্য থাকবে।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। অনেকেই বলে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব এবার তাহাজ্জুতের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে তারপর সাতটায় গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।

তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। এই বাংলাদেশের ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষ এ দেশের মালিক। ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে যার যা অধিকার সেটা থেকে বঞ্চিত হবে।

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু তাই নয়, এই এলাকায় অনেকগুলো চা বাগান আছে। সেই চা বাগানের নারী-শ্রমিকদের পাশাপাশি গ্রামাঞ্চলে যে মা-বোনদের সংসার চালাতে কষ্ট হয়, আপনারা যদি ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করেন তাহলে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারবেন।

বিএনপি নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

কৃষকদেরকে কৃষক কার্ড দেয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার থেকে ব্যবস্থা করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সার, ওষুধ, বিজ সহজেই পাবেন। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। ধানের শীষকে জয়যুক্ত করলে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের কাজ হলো ধানের শীষে সিল মারতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একটি দলের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে: তারেক রহমান

আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬