ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে।

তিনি বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই—৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি; তা করেছিলেন ছাত্রসমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তার বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছে। তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনেই নির্বাচনে অংশ নেবেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনও ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে তাঁকে জবাব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি’

আপডেট সময় : ০২:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬