ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ গুলি, নিহত ২

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আলিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলিয়ারা এলাকার দেলোয়ার হোসেন নয়ন এবং একই এলাকার আব্দুর রাজ্জাক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১২ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ গুলি, নিহত ২

আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬