ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুষ্টিয়ায় পীর হত্যা, চারজনের নামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহতের বড়ো ভাই ফজলুর রহমান বাদি হয়ে দৌলতপুর থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় নিহতের আরও দুই ভাই থানায় উপস্থিত ছিলেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, এজাহারভুক্ত চার জনসহ মোট ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সরেজমিন, হত্যাকাণ্ডের পর থেকে ফিলিপনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

গত শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে’ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের অভিযোগ, ওই আস্তানায় ইসলাম ধর্ম বিকৃতি করা হচ্ছিলো। এতে সংঘবদ্ধ একটি দল আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় মবটির হামলায় গুরুতর আহত হয়ে মারা যান পীর শামীম রেজা জাহাঙ্গীর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ময়নাতদন্ত শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আস্তানার পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে শামীম রেজার দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় পীর হত্যা, চারজনের নামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬